নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি

সভাপতির কলম

“যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, জেনো থামবে ঝড়..." - নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি শত ঝঞ্ঝা পেরিয়ে নতুন ভোরের প্রত্যাশার দৃঢ় সংকল্পে অটল। এভাবেই সে পায়ে পায়ে পথ হেঁটে চলেছে। যদিও সে পথের চড়াই উতরাইয়ে সুদীর্ঘ সময়ের একাধিক উত্থান - পতনের ইতিহাস ক্যামেরা ক্যানভাসে ফ্রেম বন্দী। সরকারি শিক্ষকের আশা - আকাঙ্ক্ষা, ব্যথা - বেদনার অনুরণনের গুঞ্জন তার সত্তার গভীরে, প্রতিটি প্রাণের নব প্রস্ফুটিত অংকুরে দোদুল্যমান, কখনও বা ব্যথা হয়ে ঝরে পড়া হেমন্তের শিশির সিক্ততায় নীরব নিভৃতির সাক্ষী থেকে বিরাজমান... তবু তো জীবনের উষ্ণ পরশ জেগে থাকে গোপন ও গভীর মমতায়। নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি সেই মমতাময়ীর প্রগাঢ় ভালোবাসায় অভিসিঞ্চিত। সে দূরে ঠেলে না, কাছে টানে। দু'হাত বাড়িয়ে আবাহন জানায় সবাইকে। একসঙ্গে চলার "চরৈবেতি" অঙ্গীকারই যে তার সংকল্প... সাধনা... সার্থকতা...

শুভেচ্ছা ও অভিনন্দনসহ,
মহঃ আবদুর রফিক সরদার
সভাপতি
নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি

image
Md. Abdur Rafik Sardar
President
image
about

নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি

সাধারণ সম্পাদকের কলম

"আয়, আরো বেঁধে বেঁধে থাকি" - নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি নানা চড়াই - উৎরাই, বাধা - বিঘ্ন পার হয়ে একটা ছোটো পরিবার থেকে আজ এক বড় পরিবারে পরিণত হয়েছে। পরিবারের অভিভাবক হিসেবে হয়তো কাউকে দায়িত্ব নিতে হয়, কিন্তু এই পরিবারে প্রত্যেক সদস্যের মর্যাদা সমান। সরকারি শিক্ষক - শিক্ষিকাদের দুঃখ - কষ্ট সমভাবে ভাগ করে সুখ - দুঃখের সাথী হয়ে থাকার চেষ্টা সর্বদা করে গেছে আমাদের সমিতি। তাই সমিতি সকল সদস্যের কথা শোনে গণতান্ত্রিকভাবে, সকলের সমস্যাগুলির প্রতি সমান গুরুত্ব দিয়ে ভাবে, প্রতিকারের উপায় খোঁজে। তবে পরিবার বড় হলে সদস্যসংখ্যা বৃদ্ধির সাথে সমস্যার পরিধিও বাড়তে থাকে। হয়তো সরকারী নিয়মতান্ত্রিকতা ও দীর্ঘসূত্রতার যাঁতাকলে বিভিন্ন জনের ন্যায়সঙ্গত নানা দাবি - দাওয়া সময়ে পূরণ না হওয়ায় অনেক সদস্যের মনেই ক্ষোভ - অভিমান জন্মেছে, কিন্তু সমিতি সেই ক্ষোভ - অভিমানের প্রতিও সমব্যথী। কারণ নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সাথে প্রত্যেক সদস্যের সম্পর্ক মমতাময়ী মা ও সন্তানের মতো। সন্তানের সমস্যা - কষ্ট যেমন মায়ের মনে ব্যথা উৎপন্ন করে, সমিতির প্রত্যেক সদস্যের দুঃখ - কষ্ট সমিতির কর্মধারায় আঘাত করে। তবে আমরা ভারতীয় দর্শন ও জীবনধারার আশাবাদের মন্ত্রে দিক্ষীত। তাই সকলের ন্যায়সংগত দাবি ও সমস্যাগুলি সমিতি সরকারের সামনে তুলে ধরে সেগুলির প্রতিকার করতে পারবে বলেই সমিতি দৃঢ়বিশ্বাসী, আশাবাদী। সমিতির পাশে থাকার জন্যে সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।

ড: সুতপা সান্যাল
সাধারণ সম্পাদক
নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি

image
Dr. Sutapa Sanyal
General Secretary
Business_counter

1500

Active Members

Business_counter

69

Regional Units

Business_counter

1984

Established

Business_counter

208

Research Initiatives

Manan Journal

Latest Manan Volumes

What They Say About Us

Positive Feedbacks

“The All Bengal State Government College Teachers' Association has been a strong pillar for the academic community, consistently advocating for the rights of educators. Their tireless efforts in addressing issues like promotinal rights, academic autonomy have made a significant impact on improving working conditions for college teachers across West Bengal.”

“ABSGCTA has always stood at the forefront of promoting the welfare of teachers in state-run colleges. Their dedication to professional development, policy reform, and social justice for educators is truly commendable. I have personally benefited from their initiatives, which have helped foster a more supportive environment for both teaching and learning.”

“The All Bengal State Government College Teachers' Association has been a strong pillar for the academic community, consistently advocating for the rights of educators. Their tireless efforts in addressing issues like promotinal rights, academic autonomy have made a significant impact on improving working conditions for college teachers across West Bengal.”

“The All Bengal State Government College Teachers' Association has been a strong pillar for the academic community, consistently advocating for the rights of educators. Their tireless efforts in addressing issues like promotinal rights, academic autonomy have made a significant impact on improving working conditions for college teachers across West Bengal.”

Are you interested to join us? Contact Us Now!

Lets Handhold